সংসদের অধিবেশন ২০ অক্টোবর শুরু

নবম জাতীয় সংসদের একাদশতম অধিবেশন ২০ অক্টোবর বিকেল চারটায় শুরু হবে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশনের আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ঈদুল আজহার বিরতি দিয়ে আসন্ন অধিবেশন এক মাসেরও বেশি সময় চলতে পারে। চলতি অধিবেশনে বহুল আলোচিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল-২০১১ পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আরও ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ বিল এ অধিবেশনে পাস হতে পারে।তবে ২০ অক্টোবর অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ১১তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদ ওই সভায় সভাপতিত্ব করবেন। বাসস।