সরকার সুবিধাবঞ্চিত শিশু পুনর্বাসনে প্রকল্প হাতে নেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পথশিশুসহ সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় পুনর্বাসন প্রকল্প হাতে নেবে। তিনি আজ শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় ২০০৬, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইউএনবি।