সাতক্ষীরায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক কিশোরী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে সদর উপজেলার সাতানি বিলে এ ঘটনা ঘটে।ওই কিশোরীর নাম ফাতেমা খাতুন। সে সাতক্ষীরা সদর উপজেলার সানাতি গ্রামের আবদুল হাকিমের মেয়ে।প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানায়, ফাতেমা সকালে গরু নিয়ে সাতানি বিলে যায়। হঠাত বজ্রপাতে তার মৃত্যু হয়। বাঁশদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।