সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। লীগে অংশগ্রহণ করতে আগ্রহী ক্লাবগুলোকে ৫ সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়াম সংলগ্ন ডিএফএ ভবনে অফিস চলাকালে (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা) নাম অন্তর্ভুক্তকরণ ও এন্ট্রি ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক ইমাদুল হক খানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।