সার্তে বিদ্রোহীদের অগ্রগতির দাবি

লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, তাদের সেনারা গাদ্দাফির জন্মস্থান সার্তে পরিচালিত অভিযানে অগ্রগতি অর্জন করেছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সেনারা সার্ত শহরের বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি সামরিক ঘাঁটি দখল করেছেন। এ ছাড়া গাদ্দাফি অনুগতদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বানি ওয়ালিদে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।বিদ্রোহীরা দাবি করেছে, সার্ত শহরের যুদ্ধে এ পর্যন্ত তাঁদের প্রায় ৩০ জন সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছে।লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সেনা মুখপাত্র আহমেদ বানি গতকাল শনিবার দাবি করেছেন, শহর দুটি দখল করা কয়েক দিনের ব্যাপার মাত্র।