সিরাজগঞ্নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জজে জেলা বিএনপির ডাকে আজ রোববার সকাল থেকে ঢিলেঢালাভাবে আধা বেলার হরতাল পালিত হয়েছে। কোথাও হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি। সকালে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অধিকাংশ দোকানপাটও বন্ধ ছিল। তবে শহরে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলাচল স্বাভাবিক ছিল। জেলা আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রসঙ্গত, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলীকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে জেলা বিএনপি জেলাব্যাপী এই অর্ধদিবস হরতাল ডাকে।