সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আজ সোমবার সকালে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরেকজন আহত হয়েছে। তবে নিহতের নাম জানা যায়নি। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, আজ সকালে কড্ডা-সিরাজগঞ্জ সড়কের কোনাগাতী ব্রিজের পাশে সিরাজগঞ্জ শহরমুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত এবং একজন আহত হয়।