সুইজারল্যান্ডের ভ্যালেইস অঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে একটি টানেলের দেয়ালের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে ২২ জন শিশুসহ ২৮ ব্যক্তি নিহত হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এ খবর জানিয়েছে।এ ছাড়া এ ঘটনায় আরও ২৪ শিশু আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানিয়েছে, বাসটিতে বেলজিয়ামের ৫২ জন পর্যটক ছিল। ওই পর্যটকেরা ছুটি কাটিয়ে নিজ দেশে ফিরছিলেন।