সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবনূর। আজ শনিবার সকালে ঢাকা থেকে সপরিবারে কক্সবাজারে যাওয়ার পথে চট্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মা-ও আহত হন শাবনূরের।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, আজ সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাঁর গাড়ি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাত্ক্ষণিকভাবে গাড়ির জানালা ভেঙে তাঁদের উদ্ধার করে।শাবনূর ও আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পরে শাবনূরকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পরপরই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।