হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে হরতাল-পরবর্তী এক মতবিনিময় সভায় এ অভিনন্দন জানানো হয়।আজ রাত নয়টায় শুরু হয়ে এই মতবিনিময় সভা শেষ চলে এক ঘণ্টা। এই সভায় সভাপতিত্ব করেন খালেদা জিয়া। সভায় হরতাল-পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা হয়। এ ছাড়া সারা দেশে কাল বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।