হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে চার বিচারপতি নিয়োগ পেয়েছেন। এর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন: ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. আশরাফুল কামাল।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এ নিয়োগ দেন।