হাজী মকবুলের সাজার রায় বাতিল

আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিচারিক আদালতে তাঁর ১৩ বছরের সাজা হয়েছিল।আজ মঙ্গলাবার বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আপিল মঞ্জুর করে এ রায় দেন। জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট মোহাম্মদপুর থানায় দুর্নীতি দমন কমিশন—দুদক হাজী মকবুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরের ৬ মে তাঁকে বিচারিক আদালত ১৩ বছরের সাজা দেন। এ সাজার রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।