ঘটনাটি ঘটল গত শনিবার কানাডার টরন্টো নগরে। ওই দিন বিকেলে কানাডাপ্রবাসী বিএনপির কিছু কর্মী প্রতিবাদ সমাবেশ করতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলের সামনে জমায়েত হন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধী দলের কর্মীদের কাছে এসে তাঁদের কুশল ও প্রবাসজীবন সম্পর্কে জানতে চান। শেখ হাসিনা সমবেতদের ওই হোটেলে আপ্যায়নের ব্যবস্থা করতে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যমূলক আচরণে বিরোধী দলের কর্মী-সমর্থকেরা অভিভূত হন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। বাসস