হূতিক আহত

পিঠে চোট পেয়েছেন হূতিক রোশন। তাঁকে ভর্তি করা হয়েছে ভারতের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। করণ জোহরের নতুন ছবি অগ্নিপথ-এর শুটিংয়ের সময় আহত হন এই বলিউড তারকা। একটি সূত্র নিশ্চিত করে বলেছে, এমআরআই করা হয়েছে হূতিকের। দেখেশুনে যা বোঝা যাচ্ছে, পিঠে ভীষণ ব্যথা হচ্ছে তাঁর। চিকিৎসকেরা বলে দিয়েছেন, কমপক্ষে ১৫ দিনের পূর্ণ বিশ্রাম নিতে হবে তাঁকে। তবে হাসপাতালে চিকিৎসকেরা তাঁর আহত হওয়ার কারণ ব্যাখ্যা করেননি। মুম্বাই মিরর