ভারতের বিদেশ মন্ত্রণালয় গত শনিবারের হেলিকপ্টার দুর্ঘটনায় অরুণাচলের মুখ্যমন্ত্রী দরজি খান্দুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আজ বুধবার বিধ্বস্ত হেলিকপ্টারটি ও নিহত আরোহীদের খুঁজে পাওয়া গেছে। দরজি খান্দুর এক আত্মীয় তাঁর মৃতদেহ শনাক্ত করেছেন বলে জানা গেছে।ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দরজি খান্দুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে দরজি খান্দু, দুজন পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন বলে জানা গেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইন।