আইডিয়া কাপ

ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা, সংগ্রহ ১১৪/১

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৬১ রানের টার্গেটে উড়ন্ত সূচনা করেছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১৭ ওভারে এক উইকেটে ১১৪ রান। এখন ব্যাট করছেন অধিনায়ক সাঙ্গাকারা ৩৯ বলে ৪২ ও ওপেনার দিলশান ৪৯ বলে ৩৯ রান নিয়ে। এর আগে ১৫ বলে ১৪ রান করে রুবেল হোসেনের বলে আউট হয়েছেন উপল থারাঙ্গা। ওয়েবসাইট।