১৪ দলের আজকের কর্মসূচি স্থগিত

১৪ দলের আজ সোমবারের নির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।গতকাল রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের প্রতিবাদে আজ বেলা তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ প্রথম আলো ডটকমকে জানান, একটি গণতান্ত্রিক দল হিসেবে ডিএমপির নিষেধাজ্ঞার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।