১৭ এপ্রিল ১৯৭১

একাত্তরে আমাদের একজন যুগমানব এসেছিলেন, সরকার গঠন থেকে শুরু করে পুরো মুক্তিযুদ্ধ পরিচালনায় যিনি অনন্য সাধারণ ভূমিকা রাখেন। যিনি দলকে ছাড়িয়ে দেশকে ধারণ করেছিলেন আপন সত্তায়; যিনি সব প্রতিকূলতা অতিক্রম করে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি তাজউদ্দীন আহমদ। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের দীর্ঘ পথচলায় যে কটি তারিখ নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, নিঃসন্দেহে ১৭ এপ্রিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিন।