১৮ মার্চ থেকে আ.লীগের সাংগঠনিক সফর শুরু

১৮ মার্চ থেকে আওয়ামী লীগের মাসব্যাপী সাংগঠনিক সফর শুরু হচ্ছে। আজ বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান।মাহাবুবুল আলম জানান, সাতটি বিভাগে ১৬টি দল একযোগে সাংগঠনিক সফর শুরু করবে।