১ আগস্ট ১৯৭১

একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি ও তহবিল সংগ্রহের জন্য পণ্ডিত রবিশংকরের অনুরোধে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের এক অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন বিশ্বখ্যাত ব্যান্ড বিটলেসর শিল্পী জর্জ হ্যারিসন। তখন থেকেই বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক জর্জের। ওই কনসার্ট, অ্যালবাম এবং ২০০৫ সালে প্রকাশিত ডিভিডি থেকে পাওয়া অর্থ দান করা হয় ইউনিসেফে। এখনো তা ব্যয় হচ্ছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে।