২১ আগস্ট মামলায় সাক্ষ্য দিলেন আবু হেনা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরির্দশক আবু হেনা মোহাম্মদ ইউসুফ সাক্ষ্য দিয়েছেন। আদালত ৩ ও ৪ জুন আসামিপক্ষের জেরার তারিখ ধার্য করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরউদ্দিন সাক্ষ্য গ্রহণ শেষে এ তারিখ ধার্য করেন।