২৯ সেপ্টেম্বর থেকে হজ ফ্লাইট

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে হজ ফ্লাইট শুরু হবে। আজ সোমবার ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের এ তথ্য জানান।সচিব জানান, আগামী ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্পের উদ্বোধন করবেন। ৩ নভেম্বর হজযাত্রীদের নিয়ে সর্বশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়বে।সভায় জানানো হয়, এবার মোট হজযাত্রী এক লাখ ৬০ হাজার ৪২৫ জন। মোট ৩৫০টি এজেন্সি এবার হজযাত্রী আনা-নেওয়ার কাজ করছে। প্রসঙ্গত, ৬ নভেম্বর থেকে পবিত্র হজ শুরু হবে।