৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ্রপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৩ জুন ক্যাডার-নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল হবে।নিয়োগ পাওয়াদের মধ্যে ২৭৭ জন প্রশাসন ক্যাডার (সহকারী কমিশনার) ও ১৮৭ জন পুলিশ ক্যাডারের (সহকারী পুলিশ সুপার) কর্মকর্তাও রয়েছেন।