৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি কাল

৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি কাল বুধবার প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলো অনলাইনকে এ কথা জানান।মীর মোশাররফ হোসেন জানান, এবার প্রথমবারের মতো অনলাইনে বিসিএসের আবেদন করতে হবে।