সরকার ৪০৯ জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণী) নিয়োগ দিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই ফল প্রকাশ করে।জানা যায়, ২০৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সরাসরি নিয়োগ পেয়েছেন। আর ২০৪ জন পদোন্নতির মাধ্যমে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন।