৫৪৫ জন শিক্ষককে বিভিন্ন কলেজে পদায়ন

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৫৪৫ জন শিক্ষককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে এ বিষয়ে গতকাল সোমবার রাতেই শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে।পদায়ন করা শিক্ষকদের আগামী ৩ জুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।