‘আইয়ামে জাহেলিয়াত’কে হার মানিয়েছে সাম্প্রতিক ঘটনা: ইসলামী আন্দোলনের বিবৃতি

মানুষ হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা ও বিরোধী দলের দপ্তরে গুলি করার ঘটনাকে ‘চরম বর্বরতার শামিল’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, সাম্প্রতিক এসব ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াত’কেও হার মানিয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ মন্তব্য করেন। বিবৃতিতে মিয়ানমারে মুসলিম গণহত্যা ও জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে ৪ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে জমায়েত, গণমিছিলসহ ঢাকায় জাতিসংঘ দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।