কেউ তাঁকে ‘নওয়াব সাব’ বলে ডাকুক, তা তিনি চান না। প্রচারণামূলক সফরে বেরিয়ে আহমেদাবাদে বিরতি নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান বলিউড তারকা সাইফ আলী খান। নতুন ধাঁচের চুল কাটা ও অন্য রকম ক্যাজুয়াল পোশাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল তাঁকে; যেন কয়েক বছর কমে গেছে তাঁর বয়স। চুলের এই নতুন ছাঁটের জন্য নিজের চুল পরিচর্যাকারীর গুণকীর্তন করেন তিনি। এ সময় সাইফের কাছে জানতে চাওয়া হয় বলিউড তারকা আমির খানের পদাঙ্ক অনুসরণ করে তিনি বছরে একটির বেশি ছবি না করার পরিকল্পনা নিয়েছেন কি না। এ ব্যাপারে সাইফ বলেন, ‘কেবল ২০১১ সালেই আমার একটি ছবি মুক্তি পেয়েছে। এখন থেকে বছরে তিনটি করে ছবি যে মুক্তি পাবে, তা নিশ্চিত।’ টিএনএন।