এসএ গেমস: গলফে এল পঞ্চম সোনা

এসএ গেমসে পঞ্চম সোনা জিতেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এসএ গেমসের গলফ ইভেন্টে বাংলাদেশের জামাল হোসেন, দুলাল হোসেন ও সোহেল আহমেদ বাংলাদেশের সোনার পদক নিশ্চিত করেন। তারকা গলফার সিদ্দিকের অনুপস্থিতিতে সোনার পদকের সম্ভাবনা যখন ফিকে, তখন এসএ গেমসের এই সাফল্য গলফের জন্য একরাশ সুবাতাসই।