ফরিদপুরে একটি ধর্ষণ মামলায় হারানচন্দ্র মণ্ডল (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আবদুল মান্নান আজ মঙ্গলবার এ আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১১ অক্টোবর দুপুরে হারান ১৪ বছর বয়সী এক শ্রবণপ্রতিবন্ধীকে ধর্ষণ করে।পরে ওই বছরের ২১ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা এডিডির আইন-সহায়তা কমিটি হারানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।