বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি অর্থায়নের জন্য অন্তর্ভুক্তিকরণ (এমপিওভুক্তি) নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নীতিমালার ভিত্তিতে শিগগিরই পাঁচশ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।