ক বি তা

অন্তিম আশ্রয়

নদীকে বলেছি, নদী তুমি অন্তহীন বয়ে যাওপাহাড়কে বলেছি, পাহাড় তুমিও সবুজে ছাওপাখিকে বলেছি, ও পাখি হূদয় ফুঁড়ে গান গাওবলেছি বেহুলাকে, নিরবধি ভেলা বাওতখন নদী বলেছে আমাকে, দেখ, আমি যে এখন স্রোতহীন জলধারাপাহাড় বলেছে, এখন এ-সবুজ আদিগন্ত ঘুণেধরাপাখিও বলেছে, শপ্ত হয়েছি, গান তো আসে না আরবেহুলা বলেছে, অমরাবতী শুধুই কি দেবতার?তখন আমি শব্দহীন হয়ে যাইআলো নেই-চারদিকে প্রগাঢ় আঁধারের দেখা পাইনদীরা স্তব্ধ, বন্ধ্যা পাহাড়, পাখিরাও তৃপ্তিহীনবেহুলাকে দেখি ক্লান্ত ভেলায় দাঁড় টানে রাতদিনএ-কেমন সময়? বন্ধ্যা সময়! নেই কোনো উত্থান!সুনামির তোড়ে ভেসে সব হলো খান খান।স্বাধীনতা, তুমি এখনো বৈরী কেন?পোড়া জমি, ভাঙা ঘর, চারদিকে ধূসর ধূলিউড়ি যেনতবুও এখনো বেঁচে আছে বুকে আকাশের মতো সুবিশাল বিশ্বাসহাজার বছর পরেও হয়তো ফেলব সুখভরা স্বস্তির নিঃশ্বাসএটা যে সত্য নূহের প্লাবনে ধ্বংস হয়নি ধরাশ্যামসভ্যতা জেগে উঠেছিল জেগে উঠেছিল চড়া।স্বাধীনতা, তুমি যে আমার অন্তিম আশ্রয়এখনো আশা রাখি বিনম্র বাতাসে কেটে যাবে সহস্র সংশয়আমি জানি, ঠিক জানি, একদিন এ-শ্যাম দেশে বইবে গাঙচিল সুবাতাসতমালের বনে নাচবে ময়ূরী, দূর হবে সন্ত্রাস \