রঙ্গমঞ্চের আলো নিভে গেলে আমি তো সেই আদিম নারী—
আপন মাংস নিয়ে ঢুকে পড়ি গুহায়,
নিজের প্রহরায় শাণাই পাথর কিংবা লৌহখণ্ড;
মঞ্চের আলোটুকুই দেখো কেন আমার বিবস্ত্র দেহের পাশে—
তোমাদের অতলে অন্ধকার দেখো না?
মৃতদেহ—নিষ্প্রাণ হয়েছি, প্রতিবাদে কীই–বা আসে–যায়!
বলো আর কতটা ঢাকলে অস্ত্র-প্রহরীহীন সপ্রাণ মানুষ
বলতে আমাকে!