একরাত

বাড়ে জলস্রোত শুধু, মেঘেরা অধীর

ছায়া এসে দেয় ঢেকে তোমার শরীর

আকাশে রয়েছে লেখা তোমার বিষাদ

তোমাকে তাকিয়ে দেখি—অতল সে খাদ

খাদের কিনারে একা উড়ছে যে পাখি

আমি তার ছায়াছবি বুকে চেপে রাখি।