
একুশ যখন ভোর হয়
তুমিহীন মিছিল বেদনায় হয় নতজানু
একুশ যখন ভোর হয়
বুকের চাতাল ভেঙে উচ্চারিত হয় একটি নাম—
বাংলার পিতা শেখ মুজিবুর রহমান
একুশ যখন ভোর হয়
বিন্দু বিন্দু শিশিরকণায়
বেহাগের সুরে বাজে একটি নাম—
জাতির পিতা শেখ মুজিবুর রহমান
উদাসী বাঁশির সুরে
লেখা হয়ে যায় একটি নাম—
জাতির পিতা শেখ মুজিবুর রহমান
একুশ থেকে একাত্তর
ইতিহাস ধারণ করে আছে যাঁর নাম—
জাতির পিতা শেখ মুজিবুর রহমান।