গরুর গোসল

বউ আসে। ফাগুন মাসে। ঘাটে বাসন মাজে। লক্ষ পাখি ডাকে যেন
পাতার বাঁশি বাজে।

ছেলেমেয়ে লাফিয়ে পড়ে। গরুর সাথে গোসল করে। কোনটা গরু
কোনটা মানুষ চিনতে কষ্ট হয়। গরু যেন মানবশিশু সত্যি গরু নয়।