ছড়া

পালালে

.

সফিকুন নবী
পা থুপ্ থুপ্
ঘর কাঁপিয়ে
বেড়ায় ছুটে
খুব দাপিয়ে!
চারদিকে সব চুপ্পুস
এক গড়ানে খাটটা থেকে
মেঝের ওপর ধুপ্পুস।
‘ওলে বাপেল পা দেলো,
এই বুঝি ফেল মা এলো!
মা কপাতেল
আলালে
এই বেলা তুই

পালালে!’