তোমাকে হারিয়ে ফেলি আমি।আমার আর কী আছে এই দেশে?তোমাকে কোথায় পাব ফের?সকালে একটি শালিকেরদেখেছি একটি মোটে পান,যদিও ডানা আছে তার।তবু এ কেমন ব্যবহার?আসে তো নানা রকম ডাক।দেখি তো নানা অভিমান।শুনি তো নানা রকম গান।এড়িয়ে সকল আহ্বানআমি তো গুহায় করি বাস,নেই লেশ সামাজিকতার।তবু হায় কত অভিযোগ।বলো এ কেমন ব্যবহার?ক্রমশ জেগে জেগে চোখপাকা মরিচের মতো লালআমাকে ঘুম পাড়িয়ে দেবে?ঘুমালে জাগব না তো আর।দেখেছি অনেক সমুদ্দুরজল নিয়ে তারা গেছে দূর—পিপাসায় জ্বলছে সারা বুকচারপাশ হাসছে চমৎকার।কিন্তু এ কেমন ব্যবহার?বলো এ কেমন ব্যবহার?