বইয়ের দুনিয়া

বেপরোয়া রাজনীতি বেহাল গণতন্ত্র

শাহদীন মালিক

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জুলাই ২০২১

৩০০ টাকা।

এই বইয়ে শাহদীন মালিক রাজনীতি, গণতন্ত্র, আইনের শাসনের বেহাল দশা সরস ভঙ্গিতে ক্ষুরধার ভাষায় বিশ্লেষণ করেছেন কোনো রাখঢাক না করেই। বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন করতে কুণ্ঠাবোধ করেননি তিনি। আজও আমরা সুস্থ-সবল রাজনীতির হদিস করতে পারিনি। ফলে আমাদের গণতন্ত্র কোনো প্রাতিষ্ঠানিক আদল পায়নি। অবস্থাদৃষ্টে মনে হয়, সে আশা সুদূর পরাহত। ঘুরেফিরে সেসবই বিবৃত হয়েছে বেপরোয়া রাজনীতি বেহাল গণতন্ত্র বইটিতে।

ঝিনুক নীরবে সহো

মোশতাক আহমেদ

প্রকাশক: পেন্ডুলাম পাবলিশার্স

প্রকাশকাল: জুলাই ২০২১

দাম: ৬৪০ টাকা।

অকালপ্রয়াত কবি আবুল হাসানের জীবনভিত্তিক এই বইকে লেখক বলছেন ‘ডকু–ফিকশন’। ফিকশন ও নন–ফিকশনের মিশেলে ঝিনুক নীরবে সহোতে খুবই বিশ্বস্তভাবে এবং বিস্তৃত পরিসরে ধরা পড়েছে আবুল হাসানের জীবনের বিভিন্ন পর্বের ঘটনাবলি। কবির জীবনের নানামাত্রিক উত্থান পর্ব থেকে শুরু করে চিকিৎসার জন্য তিনি যখন জার্মানিতে গিয়েছিলেন, সে সময়কার নানান ঘটনাও দারুণভাবে গ্রন্থিত হয়েছে লেখকের কলমে। ফলে ‘সে এক পাথর আছে, কেবলই লাবণ্য ধরে’–এর কবি আবুল হাসানকে এখানে অন্য এক ব্যঞ্জনায় পাওয়া যায়।