
বৃষ্টি যেন আজও দ্রবীভূত করে
পুরোনো সম্পর্কের মতো।
নদী মরে যায়
বিলুপ্ত সেই আগ্রাসী ডানার স্পর্শে
কত জনপদ, কত নগরের ধ্বংসস্তূপ
অতল গহ্বরে হারিয়ে গেল
আজও তবু নদী-উপাখ্যানের গান
প্রবাহিত হয় বৃষ্টির ফেনিল বুদ্বুদে
মানুষের অন্তর্গত রক্তে জেগে থাকে
স্মৃতির পরম্পরা।
বৃষ্টির প্রবাহে নয়, থাকো পাখি বেশে
হও নতজানু, জানাও শতসহস্র প্রণতি;
জানাবে কাকে বলো? নিষাদ পালক
সংশয়তাড়িত গোপন সম্পর্ক
দ্বিধা-থরথর কাঁপে স্পর্শের মহিমা