কবিতা

বেনীআসহকলা

একটা গাছ আছে বেগুনি রঙের।

একটা বাচ্চা আছে নীল রঙের।

একটা মাঠ আছে আসমানি রঙের।

একটা নদী আছে সবুজ রঙের।

একটা পাহাড় আছে হলুদ রঙের।

একটা ঘর আছে কমলা রঙের।

একটা মেঘ আছে লাল রঙের।

সত্যি আছে?

সত্যি আছে।

কোথায় আছে? এই পৃথিবীতেই?

পৃথিবীতেই!

পৃথিবীতেই! কোথায়?

কেন, এই যে ড্রয়িং খাতাটায়।

ছোট্ট একজনের এই ড্রয়িং খাতাটা।

ছোট্ট একজন। তা কে সে?

তা কে সে

বলা যাবে না

যা মনে হয়

তা আঁকে সে।