
কখনো মুখ কালো করতে নেই সখী
মুখের ওপর যে শুভ্র দেবদূত
করবে আনাগোনা
বরং সাদা হাঁস নিকটে ডেকে নিয়ে
পালকে গুঁজে দিয়ো দু-এক হৃৎফুল,
রক্তে স্নান নিক
ও আলো, তুমি যাও, সোনার পশ্চিমে
ডুবুরি ডুবে গেছে, তবুও কেশলাল
স্বপ্ন ভাসমান
কখনো মুখ কালো করতে নেই সখী
মুখের দুই ধারে জীবন ঝরঝর
নামছে, টের পাও?