
প্যারালাল ওয়ার্ল্ডস
আবুল বাসার
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: বইমেলা ২০২১
৬৬০ টাকা
এ বইয়ের মূল বিষয়বস্তু সমান্তরাল মহাবিশ্ব ও স্ট্রিং থিওরি। সঙ্গে আছে আপেক্ষিক তত্ত্ব ও কোয়ান্টাম তত্ত্ব। পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং কসমোলজির তত্ত্ব ও ইতিহাসও তুলে ধরেছেন তাত্ত্বিক পদার্থবিদ মিচিও কাকু। বিশদ আলোচনা করেছেন মহাবিস্ফোরণ, কৃষ্ণগহ্বর, ওয়ার্মহোল, হাইপারস্পেস ও মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে।
মির্জা গালিবের সাথে আরও কয়েকজন
জাভেদ হুসেন
প্রকাশক: গ্রন্থিক প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২১
দাম: ৪৬৭ টাকা।
উর্দু কবিতা ও গদ্যসাহিত্য নিয়ে লেখা প্রবন্ধ, গল্প এবং কবিতার অনুবাদ নিয়ে এ বই। মির্জা গালিব, মীর তকি মীর থেকে শুরু করে একেবারে সমকালীন কবি আমির আজিজ নিয়ে এতে আছে আলোচনা। সেই সঙ্গে রয়েছে সাদত হাসান মান্টো, ইনতিজার হুসেইনসহ আরও লেখকের গল্প।
আমার সিনেমাঘর
পিয়াস মজিদ
প্রকাশক: ঐতিহ্য, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০২১
দাম: ৩০০ টাকা।
এই বইয়ে দেশ-বিদেশের ৪০টি চলচ্চিত্র নিয়ে মুক্তগদ্যের পাশাপাশি উঠে এসেছে লেখকের চলচ্চিত্রযাপন। সঙ্গে আছে প্রিয় পরিচালক ও চলচ্চিত্রজনদের নিয়ে আলোকপাত ও চলচ্চিত্রের বই নিয়ে আলোচনা।