বইয়ের দুনিয়া

সুন্দরবনে বাঘের সন্ধানে

মনিরুল খান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: মার্চ ২০২১

দাম: ২২০ টাকা।

সুন্দরবনের বাঘ নিয়ে কাজ করতে গিয়ে লেখক মনিরুল খান অনেকবার গিয়েছেন বাঘের রাজ্যে। মুখোমুখি হয়েছেন সুন্দরবনের রাজাধিরাজের। শৈশবে বাবা সাদত আলী খানের মুখে বুনো বাঘ দেখার অভিজ্ঞতা শুনে রোমাঞ্চিত হয়েছেন বারবার। এখন মানুষ তাঁর কাছে বাঘ দেখার গল্প শুনতে চায়। গল্পের মতো অভূতপূর্ব সব স্মৃতিচারণা মূলত সেই বাঘেরই মহিমাকীর্তন। বইটি পাঠককে অন্য রকম রোমাঞ্চ দেবে।

আধুনিক ফোকলোর সাধক শামসুজ্জামান খান

আমিনুর রহমান সুলতান

প্রকাশক: বাংলা একাডেমি, ঢাকা, প্রকাশকাল: জুন ২০২১

দাম: ২০০ টাকা।

সদ্য প্রয়াত ফোকলোরবিদ শামসুজ্জামান খানের ফোকলোরচর্চার বিবরণ ও বিশ্লেষণমূলক বই এটি। এখানে রয়েছে পাঁচটি গবেষণামূলক প্রবন্ধ। এসব প্রবন্ধের মধ্য দিয়ে শামসুজ্জামান খানের লোকশিল্প অবলোকন যেমন বোঝা যাবে, তেমনি ফোকলোর ফিল্ডওয়ার্ক ও লোকবিজ্ঞানী শামসুজ্জামান খান, শামসুজ্জামান খানের ভাবনায় উৎসব ঐতিহ্যের রূপান্তর প্রভৃতি প্রসঙ্গগুলোও স্পষ্ট হবে। সঙ্গে আছে ফোকলোর বিষয়ে শামসুজ্জামান খানের সাক্ষাৎকার।