
ভয়ের সংস্কৃতি: বাংলাদেশে রাষ্ট্র, রাজনীতি সমাজ ও ব্যক্তিজীবন
আলী রীয়াজ
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: নভেম্বর, ২০২১, দাম: ৩৫০ টাকা।
বাংলাদেশের রাষ্ট্র, সমাজ ও রাজনীতিতে ভয় এখন সর্বব্যাপ্ত। এই পরিবেশ রূপ নিয়েছে ভয়ের সংস্কৃতিতে। কীভাবে সৃষ্টি হয়েছে এই পরিবেশ, কেন এই সংস্কৃতি বিকশিত হচ্ছে, তা থেকে মুক্তির উপায় কী—এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করেছেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ। সমকালীন বাংলাদেশকে বুঝতে আগ্রহীদের জন্য এই বই অবশ্যপাঠ্য।
মারফতি
মহিউদ্দিন আহমদ
প্রকাশক: চৈতন্য, সিলেট
প্রকাশকাল: নভেম্বর ২০২১, দাম: ৩০০ টাকা।
এ বইয়ে সংকলিত কবিতাগুলো লেখা হয়েছে ১৯৯০ থেকে ২০০৮ সালের মধ্যে। বেশ কয়েকটি ছাপা হয়েছে নানান সময়ে। কবিতায় বিষয় বৈচিত্র্য লক্ষণীয়, যেমন সময়, সমাজ, রাজনীতি, অর্থনীতি, প্রেম, প্রকৃতি, মানবিকতা ও জীবনবোধ। আছে আবেগ, শ্লেষ ও জিজ্ঞাসা। বইটি আপনাকে ভাবাবে, চিন্তায় ডুবে থাকতে সাহায্য করবে।