কৌতুক

 অফিসে যাচ্ছে ক্যাবলা। হাতে খাবারের প্যাকেট। যাওয়ার পথে ক্যাবলা ব্যাগ থেকে খাবারের প্যাকেটটা বের করে ভালো করে দেখে আবার রেখে দিল। তারপর হনহন করে সামনের দিকে হাঁটা শুরু করল। ক্যাবলার অফিসের এক সহকর্মী এটা দেখে ক্যাবলাকে জিজ্ঞেস করল——কী ভাই, রাস্তার মাঝখানে এভাবে খাবারের বাটি খুলে দেখে আবার রেখে দিলেন কেন? খিদে পেয়েছিল বুঝি?—আমি আপনার মতো বোকা নাকি, রাস্তার মাঝখানে খিদে পাবে? আমি অফিসে যাচ্ছি, না অফিস থেকে বাসায় ফিরছি, এ বিষয়টা পরখ করতে খাবারের বাটি খুলে দেখছিলাম। সড়ক দুর্ঘটনার অভিযোগে মিন্টু আদালতে এসেছে— বিচারক: কীভাবে ঘটালেন দুর্ঘটনাটা?মিন্টু: কোন দুর্ঘটনা?বিচারক: কেন? যে দুর্ঘটনার জন্য আপনি এখন আদালতে।মিন্টু: জেগে থাকলে তো বলতে পারব? তখন তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম।সংগ্রহ: ওলিউর রহমানমোহাম্মদপুর, ঢাকা।