
শিশুর পরিপূর্ণ বিকাশ কীভাবে হবে, কীভাবে সে আপন সমাজ ও সংস্কৃতির প্রতি অনুরাগ নিয়ে একজন দেশপ্রেমিক হিসেবে বেড়ে উঠবে, কীভাবে সে নিজেকে নিরাপদ রাখবে, শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ন্ত্রণে মা-বাবা কী করতে পারেন—এসব বিষয় নিয়েই এ বই। বইয়ের লেখক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। এখানে তিনি কেবল শিশু নয়, শিশুর মা–বাবাকেও সন্তানের ব্যাপারে সচেতন হওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন।
শিশুর মানসিক বিকাশ ও সামাজিক দক্ষতা: জিপিএ ফাইভের চেয়েও জরুরি
আহমেদ হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: আগস্ট ২০২২
দাম: ২০০ টাকা।