সুলতান পদকে ভূষিত হলেন শহিদ কবীর

শহিদ কবীর
শহিদ কবীর

বরেণ্য চিত্রকর এস এম সুলতান পদকে ভূষিত হয়েছেন শিল্পী শহিদ কবীর। ২০ জানুয়ারি নড়াইলে অনুষ্ঠিত সুলতান মেলার সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক প্রদান করা হয়।

এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উদ্​যাপন উপলক্ষে ৭ থেকে ২০ জানুয়ারি নড়াইলে অনুষ্ঠিত হয় ‘সুলতান মেলা’। ২০০১ সাল থেকে প্রতিবছর সুলতান মেলার সমাপনী দিনে দেশের একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দিয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর আগে মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে এ পদক। শহিদ কবীরকে এবার একটি স্বর্ণের মেডেলসহ সনদপত্র দেওয়া হয়েছে।