
বিহঙ্গী ফেরে না গল্পগ্রন্থের গল্পগুলো মূলত প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর ডায়েরি থেকে সংগৃহীত। বিভিন্ন পত্রিকার পাতা ও লেখকের ব্যক্তিগত সংগ্রহ থেকেও এ সংকলনের কয়েকটি গল্প নেওয়া হয়েছে। ফলে সংকলনটিকে শওকত আলীর অগ্রন্থিত গল্পের সংকলনই বলা যায়। সংকলনে ঠাঁই পেয়েছে মোট ১৭টি গল্প। ষাট দশকের এই কথাসাহিত্যিকের গল্পের যে কারুকার্য ও সুষমা, তাঁর নতুন এ বইয়েও তার চিহ্ন রয়েছে।
বিহঙ্গী ফেরে না
শওকত আলী
প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩
দাম: ৬০০ টাকা।
এ আখ্যানের নায়ক শহীদুল আইনের ছাত্র। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। একসময় সে ট্রেনে প্রথম দেখায় এক তরুণীর প্রমে পড়ে যায়। সে তার নাম দেয় পারিজাত। এরপর সে আবিষ্কার করে, তার ভালোবাসার মেয়েটি কানে শোনে না, কথাও বলতে পারে না। এ অবস্থায় কী করবে শহীদুল? সত্যিকারের কাহিনি অবলম্বনে রচিত এটি এমন এক মিষ্টি প্রেমের উপন্যাস, যা আরম্ভ করলে শেষ না করে পারা যায় না।
পারিজাতের জন্য ভালোবাসা
আনিসুল হক
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০২৩
দাম: ২৪০ টাকা।