ছড়া

কুট্টুস

আহমেদ সাব্বির

ভূতের ছানা কুট্টুস

চোখ দু’খানা পুট্টুস

পিটপিটিয়ে চায়

রাতের বেলা বাইরে যেতে

বড্ড সে ভয় পায়।

দেখলে মশা পুঁচকে ফড়িং

বাপরে! সেকি তিড়িং বিড়িং

বুকটা ভয়ে হিম

পেট গুড় গুড় ভূতের ছানা

আস্ত ভিতুর ডিম।